ভারতীয় ব্যবসায়ী হত্যার অভিযোগে গ্রেফতারকৃতরা আবারো দুদিনের রিমান্ডে
ভারতীয় ব্যবসায়ী মাজিদ আলমকে হত্যার অভিযোগে গ্রেফতারকৃত ছয় ব্যক্তিকে আবারো দুদিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে।
ওই ছয় ব্যক্তি হলো-বরকত আলী, আহসান হাবিব, এহসানুল হক টিপু, সাইদুর রহমান অর্পণ, ইলিয়াস তালুকদার ও হুমায়ুন কবির।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তদন্তকারি কর্মকর্তা তাদের কয়েক দিনের জিজ্ঞাসাবাদ শেষে বুধবার মহানগর মূখ্য হাকিমের (সিএমএম) আদালতে হাজির করে।
তাদের আরো ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানালে মহানগর হাকিম ননীগোপাল বিশ্বাস দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৩১ আগস্ট বনানীর একটি রেস্ট হাউজে ভারতীয় ব্যবসায়ী মাজিদ আলম খুন হয়। ব্যবসায়িক লেনদেনের বিরোধের জের হিসেবে তাকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।
