২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাওলানা মাসুদের সহযোগী ইশরাত আবারো ৫ দিনের পুলিশ রিমান্ডে

সন্দেহ ভাজন জঙ্গী গ্রুপের নেতা মাওলানা ফরিদউদ্দিন মাসুদের সহযোগী এবং তার সাথে যৌথ এ্যাকাউন্ট হোল্ডার ইশরাত আহমেদ সিরাজীকে আরো পাঁচ দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2005, 06:21 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

বুধবার পাঁচ দিনের রিমান্ড শেষে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে মহানগর মূখ্য হাকিমের আদালতে হাজির করে। জিজ্ঞাসাবাদের জন্য আরো ১০ দিনের রিমান্ডের আবেদন জানালে মহানগর হাকিম রফিকুল ইসলাম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে।

আদালতে উপস্থাপিত পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন ব্যাংকে মাওলানা মাসুদের সাথে ইশরাতের যৌথ হিসাব পাওয়া গেছে। যৌথ স্বাক্ষরে তারা প্রচুর টাকার লেনদেন করেছেন।

এতে ১৭ আগস্ট বোমা বিস্ফোরণের অর্থের অন্যতম যোগানদাতা হিসেবে ইশরাতকে উল্লেখ করা হয়।