এনসিটিবি’র বিরুদ্ধে দুকোটি টাকার অনিয়মের অভিযোগ
সরকারের ক্রয় নীতিমালার সব ধারাকে উপেক্ষা করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) দরপত্রে অনিয়ম করেছে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগে জানা যায়, এনসিটিবি সারাদেশে মাধ্যমিক পর্যায়ের পাঠ্যপুস্তক ছাপার জন্য যে দরপত্র আহ্বান করে, তাতে প্রাক্কলিত দরের চেয়ে ১১১টি লটে প্রায় দুকোটি ২০ লাখ টাকার অনিয়ম হয়।
মঙ্গলবার ঢাকার গ্রান্ড আজাদ হোটেলে এক সংবাদ সম্মেলনে পুস্তক প্রকাশক ও বিক্রেতাদের দুটি সংগঠনের স্ট্যান্ডিং কমিটির পরিচালক আফম শাহ আলম এ অভিযোগ করেন।
তিনি অভিযোগ করে বলেন, এনসিটিবি বেশকিছু ভুয়া, ডিক্লারেশনবিহীন প্রেসকে দরপত্রের কার্যাদেশ দিয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি ১৯৮৩ সালের পাঠ্যপুস্তক প্রকাশ আইন সংশোধন করে এনসিটিবির স্থলে বেসরকারি প্রকাশকদের পাঠ্যপুস্তক প্রকাশ করার অধিকার দেওয়ার দাবি জানান।
