২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরামপুরে বোমা বিস্ফোরণে গৃহবধূ আহত : আদিবাসী মহিলা গ্রেপ্তার

বিরামপুরের পূর্ব জগন্নাথপুর (বিহারী পাড়া) গ্রামে সোমবার গভীর রাতে রহিম উদ্দিনের বাসায় বোমা বিস্ফোরণে গৃহবধূ নূরজাহান (৪০) আহত হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2005, 07:45 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

আশংকাজনক অবস্থায় তাকে বিরামপুর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু পরে অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এই ঘটনায় জড়িত সন্দেহে বিরামপুর থানা পুলিশ কল্পনা নামক এক আদিবাসী মহিলাকে বিএনপির উপজেলা কমিটির সাধারণ সম্পাদক তোসাদ্দেক হোসেন তোসার বাড়ি থেকে গ্রেপ্তার করে। বিস্ফোরণের ঘটনায় বিরামপুর ও আশেপাশের এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।