২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় হিজড়াদের প্রতিবাদ সমাবেশ

একদলের আবাসস্থলে অন্য দলের হিজড়া প্রবেশ করতে পারবে না।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2005, 06:51 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

খুলনার স্টেশন রোডে মঙ্গলবার সকালে আয়োজিত হিজড়াদের প্রতিবাদ সমাবেশ বক্তারা একথা বলেন।

বক্তারা বলেন, বিগত দিনে হিজড়াদের দ্বন্দ্বের কারণে একাধিক খুনের ঘটনা ঘটেছে। এদের মধ্যে রয়েছে-দামুড়হুদার জরিনা হিজড়া, আগআচড়ার আলতাফ হিজড়া এবং মেহেরপুরের রাবিয়া হিজড়া।

সভায় বক্তারা সকল বিভেদ ভুলে হিজড়াদের নিজ নিজ এলাকায় বসবাসের আহ্বান জানান।

পান্না হিজড়ার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে ঢাকার মনু হিজড়া, যশোরের বুলবুল ও চুয়াডাঙ্গার বেনু হিজড়া বক্তব্য রাখেন। বিভিন্ন জেলার হিজড়ারা এতে অংশগ্রহণ করেন।