বাগেরহাটে পানিতে ডুবে দুই শিশু নিহত
বাগেরহাটে গত রোববার পৃথক ঘটনায় পুকুরে ডুবে দুই শিশু নিহত হয়েছে।
নিহতরা হচ্ছে ফকিরহাটের মানসা বাহিরদিয়া ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের বাবুল শেখ এর পুত্র ইউনুস (দেড় বছর) এবং সদর ইউনিয়নের পাগলা শ্যামনগর গ্রামের নুরুল হকের পুত্র সজীব (৪)।
পুলিশ জানায়, খেলতে যেয়ে প্রতিবেশীর পুকুরে পড়ে ইউনুস এবং সদর উপজেলার যাত্রাপুরে নানাবাড়ি বেড়াতে এসে সজীব পুকুরে পড়ে নিহত হয়।
এ ব্যাপারে ফকিরহাট ও সদর থানায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে।
