পিতা হত্যাকারী পুত্রের ফাঁসি
পিতার হত্যার দায়ে সোমবার ছেলেকে ফাঁসির আদেশ দিয়েছেন ভোলার জেলা ও দায়রা জজ আব্দুল কুদ্দুস মিয়া।
মামলার বিবরণে জানা যায়, ২০০১ সালের ২৩ সেপ্টেম্বর লালমোহন উপজেলার বারইকান্দি গ্রামে গাছ কাটাকে কেন্দ্র করে পিতা আব্দুল হাশেম গোলদারের সাথে বড় ছেলে মহিউদ্দিন গোলদারের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মহিউদ্দিন হাশেম গোলদারকে ধারালো দা দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হাশেম গোলদারের দ্বিতীয় স্ত্রী বাদী হয়ে মহিউদ্দিনকে আসামী করে মামলা দায়ের করে। চার বছর বিভিন্ন স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে আদালত সোমবার মহিউদ্দিনকে ফাঁসির দণ্ডাদেশ দেণ। বর্তমানে মহিউদ্দিন পলাতক রয়েছে।
