মামলা হলেও এমপি পুত্র জোবায়ের গ্রেফতার হয়নি
মধ্যযুগীয় কায়দায় এক গৃহবধুকে নির্যাতন করার পর থানায় মামলা হলেও পুলিশ সংসদ সদস্য এবং জামায়াত নেতার পুত্র জোবায়ের হোসেন নুরাল্লাহসহ অন্য আসামীদের গ্রেফতার করছে না।
সোমবার নির্যাতিত গৃহবধুর ছেলে মাহমুদুল ইসলাম মিঠু খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে মাহমুদুল ইসলাম আরও বলেন, ১ সেপ্টেম্বর আমার মা সেলিনা বেগম বাড়ি ভাড়া নিতে গেলে জামায়াতের সাংসদ অধ্যক্ষ রুহুল কুদ্দুসের পুত্র জোবায়ের এবং তার শ্বাশুড়ী হেলেনা বেগম ও শ্বশুর মল্লিক ফকরুল আনাম তার মাথার চুল কেটে কালি মাখিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মানবাধিকার বস্তবায়ন সংন্থার নেত্রী অ্যাডভোকেট তাসলিমা খাতুন ছন্দা, অ্যাডভোকেট অলোকা নন্দ দাস প্রমুখ।
