গাইবান্ধায় মহামারীর রূপ ধারন করেছে ডায়রিয়া ও নিউমোনিয়া, নয়জনের মৃত্যু, আক্রান্ত শতাধিক
গাইবান্ধা জেলার বন্যা কবলিত পলাশবাড়ী, সাদুল্যাপুর, সাঘাটা, ফুলছড়ি, সুন্দরগঞ্জ ও সদর উপজেলায় মহামারীর রূপ ধারন করেছে ডায়রিয়া ও নিউমোনিয়া।
সোমবার পর্যন্ত ডায়রিয়ায় ও নিউমোনিয়ায় নারী-শিশুসহ ৬ জনের মতৃ্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
জেলায় প্রাণঘাতি এই দুই রোগে চার শতাধিক লোক আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে স্বাস্থ্য বিভাগ থেকে আক্রান্তের সংখ্যা প্রায় চারশ’ বলে জানানো হয়েছে।
ডায়রিয়ায় মৃতরা হলো পলাশবাড়ী উপজেলার মাসুমা বেগম (২৯), আব্দুল হাকিম (৭ মাস), সুন্দরগঞ্জ উপজেলার শিল্পী রাণী (১২), তহমিনা বেগম (২৫), মর্জিনা বেগম (৩৫) এবং সদর উপজেলার টুম্পা বর্মন (৮)। অন্যদিকে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে পলাশবাড়ী উপজেলার আজিজুল ইসলাম (১১ মাস), মনোয়ারা বেগম (৭০) ও সাদুল্যাপুর উপজেলার কান্তিভূষণ মহন্ত (৪৫)।
