২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদ দেখা যায়নি, ১৯ সেপ্টে¤¦র সোমবার শবে বরাত

আগামী ১৯ সেপ্টে¤¦র সোমবার দিবাগত রাত্রে পবিত্র শবে বরাত। আগামী ৬ সেপ্টে¤¦র মঙ্গলবার থেকে ১৪২৬ হিজরি সালের শাবান মাসের গণনা শুরু হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2005, 09:50 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

রোববার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাহজাহান।

ধর্ম সচিব রফিকুল ইসলাম, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোঃ আকরাম হোসেন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতীব মওলানা উবায়দুল হক ও সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মোঃ নূরুদ্দীনসহ বিভিন্ন মসজিদের ইমামগণ এতে উপস্থিত ছিলেন।

সভায় ১৪২৬ হিজরি সালের শাবান মাসের চাঁদ দেখা স¤পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়।

সভায় জানানো হয় যে, রোববার বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার হিজরি রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে। সে অনুযায়ী মঙ্গলবার থেকে হিজরি ১৪২৬ সালের পবিত্র শাবান মাসের গণনা শুরু হবে।

সভায় ১৯ সেপ্টে¤¦র সোমবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত উদযাপনের সিদ্ধান্ত হয়।