২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর উদ্বোধনের ৬ ঘন্টার মধ্যেই বিদ্যুৎ কেন্দ্র বিকল

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শনিবার দুপুরে টঙ্গীতে ৮০ মেগাওয়াট গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্রটি উদ্বোধন করার ছয় ঘন্টার মধ্যে যান্ত্রিক গোলযোগের কারণে উৎপাদন বন্ধ হয়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2005, 12:39 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

শনিবার সন্ধ্যা সাত টায় উৎপাদন বন্ধ হয়ে যাবার পর শত চেষ্টা করেও রোববার সরাদিনে কেন্দ্রটিকে পুনরায় চালু করা যায়নি। এপরিস্থিতিতে বিকেলে পিডিবি’র চেয়ারম্যান আ.ন.হ আখতার হোসেন বিদ্যুৎ প্লান্টটি পরিদর্শন করেন।

বিদ্যুৎ কেন্দ্রটির নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম জানান, গ্রিডের সার্কিট ব্রেকার অচল হয়ে যাওয়ায় উৎপাদন হঠাৎ বন্ধ হয়ে যায়। পুররায় চালু করতে ৩০ থেকে ৪৮ ঘন্টা বিরতি দিতে হবে।

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শনিবার দুপুরে ৮০ মেগাওয়াট গ্যাস টারবাইন বিদ্যু কেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেও কেন্দ্রটি ১৪মার্চ থেকে পরীক্ষামূলক ভাবে চালু হয়। শুরুর দিন থেকেই কেন্দ্রটির উৎপাদন জাতীয় গ্রিডে নেয়া হয়। বিশ্বস্ত সূত্র জানায়, পরীক্ষামূলক চালুর পর থেকে উদ্বোধনের দিন পর্যন্ত কেন্দ্রটির উৎপাদন কয়েক বার নানা ত্র“টির কারণে ব্যাহত হয়।