২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় হরকাতুল জেহাদ সদস্য রশীদকে ২ দিনের রিমান্ডে

হরকাতুল জেহাদের গ্রেফতারকৃত দুই জঙ্গি নেতার অন্যতম আব্দুর রশীদের (৫০) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশ সুত্র জানায়, গ্রেফতারকৃতের জিজ্ঞাসাবাদের জন্যে সাতদিনের রিমান্ড প্রার্থনা করলে আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2005, 06:24 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

১ সেপ্টেম্বর গোয়েন্দা পুলিশের একটি দল রশীদকে নগরীর খালিশপুর এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অপর জঙ্গি মামুনকে গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। শনিবার মামুনকে নগরীর খালিশপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।