২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় জঙ্গি সন্দেহে দুই মাদ্রাসা শিক্ষক আটক

বগুড়ায় জঙ্গি সন্দেহে পুলিশ শনিবার বিকেলে গোলাম রব্বানী (৩০) ও সেলিম উদ্দিন (২৮) নামে আরও দু’জন মাদ্রাসা শিক্ষককে আটক করেছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2005, 09:40 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

বগুড়ায় এ নিয়ে গত ১৭ আগস্ট বোমা হামলার পর গ্রেফতারকৃতদের সংখ্যা দাঁড়ালো ১৩ এ। এর মধ্যে ৪ জন বোমা হামলায় এজাহারভূক্ত আসামী। পুলিশ আটককৃতদের কাছে কোন তথ্য পেয়েছে কিনা জানা যায়নি। তাছাড়া এদের জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় জয়েন্ট ইন্টারোগেশন সেলেও নেওয়া হয়নি।

এলাকার লোকজন জানায়, নওগাঁর রানীনগর উপজেলার বড়কোলা গ্রামের গোলাম রব্বানী ও সেলিম উদ্দিন প্রায় ৩ মাস ধরে বগুড়া শহরে বৃন্দাবনপাড়ার দারুল ইকরা নামে একটি মাদ্রাসায় শিক্ষকতা করছেন। এ মাদ্রাসাটি পুলিশের তালিকাভূক্ত ছিল এবং এরা রহস্যজনক আচরণ করতো। তারা শনিবার বিকেলে ভাড়া বাড়ি ছেড়ে দিয়ে অন্যত্র চলে যাবার চেষ্টা করছিল। বিকেলে পুলিশ গোপনে খবর পেয়ে তাদের দু’জনকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদের জন্যে নিয়ে আসে।