২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাইকোর বিরুদ্ধে মামলা নেয়নি ঢাকা মুখ্য মহানগর আদালত

টেংরাটিলার ছাতক গ্যাস ক্ষেত্রে বিস্ফোরণের ঘটনায় নাইকোকে অভিযুক্ত করে দায়ের করা মামলা গ্রহণ করেনি ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2005, 05:40 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

সাভারের হাউজিং ব্যবসায়ী বাহাদুর ইসলাম ইমতিয়াজ শনিবার চুক্তিভঙ্গ, কর্তব্যে অবহেলা ও ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগে কানাডীয় কোম্পানি নাইকোর বোর্ড চেয়ারম্যান ও সভাপতি অ্যাডওয়ার্ড এস স্যাম্পসন, প্রধান অপারেশন কর্মকর্তা উইলিয়াম টি হরনাডে এবং নাইকো রিসোর্স বাংলাদেশ লিমিটেডের সভাপতি কাশিম শরীফের বিরুদ্ধে নালিশি দরখাস্ত দাখিল করেন।

মামলায় বলা হয়, গত ১৩ আগস্ট টেংরাটিলা কূপে দ্বিতীয় দফা বিস্ফোরণের ঘটনায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আনোয়ারুল আজিমের নেতৃত্বে গঠন করা তদন্ত কমিটি বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের জন্য নাইকোকে দায়ী করে।

মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রার্থনা করা হলেও বাদির বক্তব্য শুনে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এজেএম আবদুল্লাহ হেল বাকী মামলাটি দেওয়ানি প্রকৃতির এবং আঞ্চলিক অধিকেন্দ্র ঢাকা নয় বলে খারিজ করে দেন।