চট্টগ্রামে গণপিটুনিতে ৫ ডাকাত নিহত, আপডেট
শনিবার ভোরে চট্টগ্রামের পটিয়ার কাশিয়া ইউনিয়নে গণপিটুনিতে পাঁচ ডাকাত নিহত এবং দুই ডাকাত আহত হয়েছে।
চট্টগ্রামের পুলিশ সুপার আফতাব উদ্দিন আহামেদ বিডিনিউজকে জানান, ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে পাঁচ ডাকাত ঘটনাস্থলেই নিহত হয়।
পুলিশ জানায়, ১৪/১৫ জনের একদল ডাকাত শনিবার ভোর সাড়ে তিনটায় পটিয়া থানাধীন পশ্চিম পটিয়ার কাশিয়া ইউনিয়নের কাশিয়া বাজারে হানা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল।
এ ঘটনা টের পেয়ে কয়েকশ গ্রামবাসী সংগঠিত হয়ে ডাকাতদের ঘিরে ফেলে।
এক পর্যায়ে গ্রামবাসী সাত ডাকাতকে ধরে ফেলে। উত্তেজিত জনতার পিটুনিতে ডাকাত নাজিম, নাছির, হারুন, অলক বড়–য়া এবং রনজিত বড়–য়া মারা যায়।
পিটুনিতে মারাত্মক আহত অপর দুই ডাকাত হচ্ছে হোসেন এবং ইলিয়াস।
ভোর পাঁচটায় পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ডাকাতদের লাশ উদ্ধার করে।
আহত ডাকাতদের পুলিশের হেফাজতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ময়নাতদন্তের জন্যে নিহতদের লাশ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
