২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় যুবক খুন

সদর উপজেলার খাজুরা গ্রামে বৃহস্পতিবার রাতে অজ্ঞাত দুস্কৃতকারীরা এক যুবককে কুপিয়ে হত্যা করেছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2005, 08:04 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

নিহত যুবক ঠাণ্ডু (৩৫) খাজুরা গ্রামের নবীউদ্দিনের পুত্র।

পুলিশ শুক্রবার একই এলাকার মহিউদ্দিনের বাড়ির কাছ থেকে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

পুলিশ জানায়, গ্রামের মহিউদ্দিন ও বাহাউদ্দিনের সাথে দীর্ঘদিন ধরে ঠাণ্ডুর বিরোধ চলছিল। এ বিরোধের সূত্র ধরে ঠাণ্ডু  খুন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিহতের ভাই নুরুল ইসলাম মন্টু বাদি হয়ে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।