২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে প্রতিপক্ষের হামলায় এক গৃহবধূ আহত

বরিশাল নগরীর জিয়া সড়কের নয়াকান্দির নয়াবাড়ীতে শুক্রবার সকাল ৮টার দিকে মাত্র ৭০ টাকা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক গৃহবধূ আহত হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2005, 01:16 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

এ হামলায় গৃহবধূ শেফালী বেগমের (৩০) হাতের চারটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়।

সূত্র জানায়, ৭০ টাকা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ কালু খা ধারালো দা দিয়ে শেফালীর ভাই মালেককে আঘাত করতে আসে।

এসময় শেফালী বাধা দেওয়ার চেষ্টা করলে দায়ের আঘাতে তার হাতের চারটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়।

এলাকাবাসী শেফালীকে উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ কালু খাকে গ্রেফতার করতে পারেনি।