২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় চাল ব্যবসায়ী হত্যা মামলায় ৬ জন রিমান্ডে

ভারতীয় চাল ব্যবসায়ী মজিদ আলম (৪৫) হত্যা মামলায় গ্রেফতারকৃত ছয়জনকে পাঁচদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2005, 08:16 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

বৃহস্পতিবার ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার ওসি অভিযুক্ত ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত তাদের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করে।

রিমান্ডের আসামীরা হচ্ছে, মজিদ আলমের ব্যবসায়িক পার্টনার সামসুল হক টিপু, হেরিটেজ ইন্টারন্যাশনাল হোটেলের ম্যানেজার বরকত আলী, তার ড্রাইভার হুমায়ুন কবীর, ব্যবসায়িক পার্টনার ইলিয়াস তালুকদার ও সাইদুর রহমান অর্পন।

পুলিশের প্রতিবেদনে বলা হয়, ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে ও টাকার লোভে আসামীরা ভারতীয় ব্যবসায়ীকে খুন করে। এত বিদেশে দেশের ভাবমুর্তি নষ্ট হয়েছে।