২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গা ও তুরাগ নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

বুড়িগঙ্গা ও তুরাগ নদীতে ডুবে বৃহস্পতিবার দুইজন শিশু মারা গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2005, 07:09 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

কামরাঙিরচর থানার বড়গ্রাম এলাকার মোহাম্মদ শহীদুল্লাহ‘র ১০ বছরের সন্তান রিয়াজ তার বন্ধুদের সঙ্গে বুড়িগঙ্গা নদীতে গোছল করার সময় ডুবে যায়। ২ টার দিকে নদীতে তার লাশ ভেসে উঠে।

সাভার থানার আমিনবাজারের বড়দেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্র নাহিদ দুপুরে তুরাগ নদীতে গোছল করার সময় ডুবে মারা যায়।

তার পরিবারের সদস্যরা জানান, মোহাম্মদ নাইমের পুত্র নাহিদ বেলা ১২ টার দিকে বাসা থেকে বের হয় এবং দুপুর একটার দিকে তার লাশ নদীতে ভাসতে দেখা যায়।