সাভারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি: ১৫ লাখ টাকার মালামাল লুট
সাভার পৌর এলাকায় ট্রলার যোগে এক দল ডাকাত বৃহস্পতিবার ভোরে এক বাড়ি থেকে প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
জানা যায়, পৌর এলাকার ব্যবসায়ী হাজী নুর মোহাম্মদ বাড়িতে ৮/১০ জনের এক ডাকাত দল অস্ত্রসহ ঘরের দরজার গ্রিল ভেঙ্গে ঘরের মহিলাদের মারধোর করে প্রায় একশ’ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২০ হাজার টাকা, টিভি, ভিসিআর, মূল্যবান পোশাক ও দুটি মোবাইল সেটসহ প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল লুট করে সেই ট্রলারে করেই পালিয়ে যায়। ডাকাতদের মাঝে চারজন মুখোশ পরিহিত ছিল। ধারনা করা হচ্ছে ওই চারজন স্থানীয় এবং এদের সহায়তায়ই এই ডাকাতি সম্পন্ন হয়েছে।
পরিবারে লোকজন জানায়, ডাকাতির সময় বাসায় কোনও পুরুষ লোক ছিল না। এ ব্যাপারে নিকটস্থ থানায় মামলা হয়েছে।
