জেনারেল ওসমানীর ৮৭তম জন্মবার্ষিকী বৃহস্পতিবার
বৃহস্পতিবার মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর (এমএজি ওসমানী) ৮৭তম জন্মবার্ষিকী বৃহস্পতিবার পালিত হবে।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে প্রধান সেনাপতি হিসেবে তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
জেনারেল ওসমানীর জন্মবার্ষিকী যথাযথভাবে পালনের জন্যে বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে দোয়া মাহফিল ও স্মরণসভা।
সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদ এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
এতে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এবং জাসদের উপদেষ্টা আসম আব্দুর রবসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।
