মোবাইল ফোন ব্যবহারে ব্রেন ক্যান্সারের ঝুঁকি নেই
মোবাইল ফোন ব্যবহারে ব্রেন ক্যান্সারের কোন ঝুঁকি নেই বলে জানিয়েছেন গবেষকরা।
গবেষকরা জানিয়েছেন, দশ বছরের বেশি সময় মোবাইল ফোন ব্যবহার করলে মস্তিষ্ক থেকে কানের সম্পর্কযুক্ত স্নায়ুতে টিউমারের ঝুঁকি রয়েছে এমন ধারনার কোন সত্যতা নেই।
সাম্প্রতিক প্রযুক্তি ব্যবহারের কারণে মোবাইল ব্যবহারের কারণে কান সংযুক্ত স্নায়ু ও কানের গভীরে এক্যুস্টিক নিউরোমা বা ঝুঁকিপূর্ণ নয় এমন টিউমারের সম্ভাবনা রয়েছে কি না সে লোকবিশ্বাস থেকেই বিজ্ঞানীরা টিউমারের সম্ভাবনা নিয়ে কাজ করতে অনুপ্রাণিত হয়েছেন।
ব্রিটিশ জার্নাল অব ক্যানসারে প্রকাশিত ওই গবেষণাকর্মে মোবাইল ফোন ব্যবহারের প্রথম দশকে টিউমার হওয়ার কোন ঝুঁকি নেই বলে ইনস্টিটিউট অব ক্যাসার রিসার্চ-এর অ্যান্থনি সুয়ের্ডলো জানিয়েছেন।
অন্য কোন ধরণের টিউমার হতে পারে কি না সে রকম অনুসন্ধান করেও গবেষকরা কিছু বের করতে পারেন নি। মোবাইল ফোনের রেডিয়েশন মানব দেহের জন্য ক্ষতিকারক। অনেকক্ষণ ফোন ধরে থাকলে মস্তিষ্ক উত্তপ্ত হওয়া এবং মাথাব্যথা ও বমি বমি ভাবের উদ্রেক হয় বলে পূর্বে বিছিন্ন কয়েকটি গবেষণায় প্রকাশিত হলেও অন্য কোন গবেষণায় মোবাইল ফোনের স্থায়ী কোন ক্ষতিকর প্রভাব পাওয়া যায়নি।
এ বছর প্রায় ৭৮ লাখ মোবাইল ফোন বিক্রির সম্ভবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং বিশ্বের প্রায় ২ বিলিয়ন লোক এই ফোন ব্যবহার করছে।
ব্রিটেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, নরওয়ে এবং সুইডেনের মোবাইল ফোন ব্যবহারকারীদের ওপর ইনস্টিটিউট অব ক্যাসার রিসাচ এই গবেষণা করেছে। ক্যানসার চ্যারিটি এই গবেষণায় সাধুবাদ জানিয়েছে।
