২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় জঙ্গি সন্দেহে আরও ৩ জন গ্রেফতার

বগুড়া পুলিশ গত ১৭ আগস্ট বোমা হামলার সাথে জড়িত সন্দেহে সোমবার ভোরে শহরতলীর চকধোনাই গ্রামের অভিযান চালিয়ে ৩ যুবককে গ্রেফতার করেছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2005, 09:44 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

গ্রেফতারকৃতরা হচ্ছে ওই গ্রামের চাঁন মিয়ার ছেলে আবু বক্কর সিদ্দিক (২২), আবদুল কুদ্দুসের ছেলে ফারুক (২১) ও এমদাদ হোসেনের ছেলে জিয়াউর রহমান (২২)।

সদর থানার একটি সূত্র জানায়, বগুড়ায় তালিকাভূক্ত জঙ্গিদের গ্রেফতারের অংশ হিসেবে সোমবার ভোরে সদর উপজেলার চকধোনাই গ্রামে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।