২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে জঙ্গী সন্দেহে আরও ২ জন গ্রেফতার

পঞ্চগড় পুলিশ ১৭ আগস্টের বোমা বিস্ফোরণ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আরও তিন ব্যাক্তিকে গত রোববার রাতে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে দুইজনকে গ্রেফতার দেখিয়ে একজনকে ছেড়ে দেওয়া হয়।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2005, 07:28 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

আটক তিন জন হল-পঞ্চগড় সাতমেড়া দারুলফালা দাখিল মাদ্রাসার সুপার মোঃ বদিউজ্জামান (৩২), দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জের মোঃ খলিলুর রহমান প্রধান ওরফে খলিল প্রধান (৫০) এবং কালিগঞ্জের প্রধানাবাদ এলাকার আব্দুস ছাত্তার (৪৫)।

এদের মধ্যে আব্দুস ছাত্তারকে পুলিশ জিজ্ঞাসাবাদের পর সোমবার দুপুরে ছেড়ে দেয়। বাকি দুইজনকে ১৭ আগস্ট বোমা বিস্ফোরণ ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়েছে।

পুলিশ তাদের ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করছে।