২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩০-৩১ আগস্ট রাজধানীতে সন্ত্রাস বিরোধী ঐক্য কনভেনশন

নগরীতে মঙ্গলবার থেকে দুইদিনব্যাপী সন্ত্রাস বিরোধী ঐক্য কনভেনশন-২০০৫ শুরু হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2005, 07:10 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

বাংলাদেশ বার কাউন্সিলের সহ সভাপতি ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদের নেতৃত্বে সুশীল সমাজ ও পেশাজীবীদের উদ্যোগে এই কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে।

সংসদে প্রধান বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ৩০ আগস্ট সকালে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে এই সম্মেলনের উদ্বোধন করবেন।

ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তন ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সেমিনার হলে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ক্ষমতাসীন বিএনপি, আওয়ামী লীগ, গণফোরাম, জাসদ, সিপিবিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দকে কনভেনশনে আমন্ত্রণ জানানো হয়েছে।

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুুল জলিল, জাসদের সভাপতি হাসানুল হক ইনু এবং আন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কনভেনশনের উদ্বোধনী অথিবেশনে যোগ দিবেন বলে আশা করা হচ্ছে। বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভুইয়াকেও কনভেনশনে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তিনি উপস্থিত থাকবেন কিনা সে ব্যাপারে এখনও নিশ্চিত করেন নি।