শীতাকুণ্ড শিপইয়ার্ডে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে নিহত ১ আহত ৫
চট্টগ্রামের সিতাকুন্ডের শিপব্রেকিং ইয়ার্ডে রোববার এক গ্যাস বিস্ফোরণে একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে।
এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
নিহত শিবু রায়(১৮) জাহাজের স্ক্র্যাপের ব্যবসার পাশাপাশি শ্রমিকের কাজ করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি পরিত্যাক্ত গ্যাস সিলিন্ডার কাটার সময় সেটি হঠাৎ করে বিস্ফোরিত হলে শিবুর শরির ঝলসে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এছাড়াও আহত হয় অন্য পাঁচ শ্রমিক।
তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও ঘটনার বিস্তারিত জানা যায়নি।
