২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ আগস্ট বোমা বিস্ফোরণ ঘটনায় সন্দেহভাজন ৫ জনকে অব্যাহতি

১৭ আগস্ট বোমা হামলয় জড়িত সন্দেহে বিমান বন্দর থেকে গ্রেফতার পাঁচ জনকে রোববার মামলা দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2005, 07:07 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

ঢাকার সিএমএম আদালতে তদন্ত কর্মকর্তা বিমান বন্দর থানার এসআই আলী ফরিদ আহম্মেদের আবেদনের প্রেক্ষিতে মেট্টোপলিপটন ম্যাজিষ্ট্রেট জগন্নাথ দাস খোকন ৫৪ ধারার অভিযোগে দায়েরকৃত মামলা থেকে তাদের অব্যাহতির আদেশ দেন।

অব্যাহতি প্রাপ্তরা হলেন মো. হামিদুর রহমান, মো. শাহজালাল, হাফেজ মো. কাউসার আহমেদ, হাফেজ মাওলানা মো. রবিউল ইসলাম ও হাফেজ মো. জাহিদুল ইসলাম।

১৭ আগস্ট বোমা হামলার পর এদের জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের স্পর্শকাতর এলাকা থেকে গ্রেফতার করা হয়। এরপর তাদেরকে পৃথক দু’দফায় পাঁচদিন পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। রিমান্ড তদন্তে এদের বিরদ্ধে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার ইংগিত থাকলেও তদন্ত কর্মকর্তা রোববার তার সর্বশেষ প্রতিবেদনে বলেন, আসামিদের বিরুদ্ধে সিরিজ বোমা বিস্ফোরণ সম্পর্কে সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি।