২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাইক্লোনের পূর্বাভাস জানতে যুক্তরাষ্ট্র-ভারতের পারস্পরিক সহযোগিতা

বঙ্গোপসাগরে ক্রান্তীয় সাইক্লোনের পূর্বাভাস জানতে যুক্তরাষ্ট্র ভিত্তিক ন্যাশনাল সেন্টার ফর অ্যাটমোসফেরিক রিসার্চ (এনসিএআর) একটি ভারতীয় সংস্থার সাথে যৌথভাবে সূক্ষ পূর্বাভাস যন্ত্র তৈরির উদ্যোগ নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রদীপ চক্রবর্তী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2005, 09:55 AM

Updated : 26 Apr 2022, 06:02 PM

ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী কপিল সিবাল বলেন, এনসিএআর পুনা ভিত্তিক ন্যাশনাল সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্টিং-এর সাথে বিরাজমান সহযোগিতার অংশ হিসেবে কোনও রকম খরচ ছাড়াই উচ্চ মানের আবহাওয়া গবেষণা এবং পূর্বাভাস যন্ত্র তৈরি করতে যাচ্ছে।

প্রাথমিকভাবে যন্ত্রটি বঙ্গোপসাগরের ক্রান্তীয় সাইক্লোনের গতিপথ এবং তীব্রতা পরিমাপের যৌথ পরীক্ষণ কার্যক্রমে ব্যবহার করা হবে।

সিবাল আরও বলেন, নির্দিষ্ট কোন এলাকার জন্য যন্ত্র তৈরি করা হলে সেটা অন্য এলাকায় সরাসরি ব্যবহার করা যায় না। এর জন্য নির্দিষ্ট পরিবর্তন প্রয়োজন। এনসিএআর যদি সন্তোষজনক ফলাফল দিতে পারে তবে তা সার্বিকভাবে ব্যবহার করা হবে বলে সিবাল জানান।

উত্তর আমেরিকায় এই যন্ত্র ব্যবহার করে সাইক্লোনের পূর্বাভাস জানতে কার্যকর ফলাফল পাওয়া গেছে। একই কার্যকারিতা এবারও পাওয়া গেলে তা এ উপমহাদেশের জন্য হবে যুগান্তকারী ঘটনা।