২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ স্টোরের মালামাল চুরির অভিযোগে হাবিলদার বরখাস্ত

পুলিশ স্টোরের মালামাল চুরির অভিযোগে গ্রেপ্তারকৃত হাবিলদার জালাল আহমদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2005, 08:43 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

বিভাগীয় তদন্ত শেষে শনিবার পুলিশ বিভাগের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

শনিবার তাকে বিচারের জন্য আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হযেছে।

গত ২৪ আগস্ট সন্ধ্যায় পটুয়াখালী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঢাকাগামী লঞ্চ এমভি সুন্দরবন-৫ থেকে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের ৫’শ মিটার কাপড়সহ হাবিলদার জালাল আহমদকে গ্রেপ্তার করে।

পুলিশ স্টোরের দায়িত্বে নিয়োজিত জালাল আহমেদ দীর্ঘদিন যাবৎ স্টোরের মালামাল পাচার করে আসছে বলে অভিযোগ রয়েছে।