মেয়াদোত্তীর্ণের তারিখ ৩২ আগস্ট!
অবিশ্বাস্য হলেও সত্যি গাজীপুর জেলার কাপাসিয়ার বিভিন্ন কনফেকশনারির কেকের মোড়কে উৎপাদন তারিখ ২২ আগস্ট এবং মেয়াদোত্তীর্ন হওয়ার তারিখ ৩২ আগস্ট উল্লেখ করা আছে।
কেকটির মোড়কের গায়ে যথারীতি বিএসটিআই’র সিল ও বিডিএস লাইসেন্স নং (৩৮৩) দেওয়া আছে।
সারাদেশে চলমান ভেজালবিরোধী অভিযানের প্রভাব পড়ছে জেলার হোটেল, র্স্তেরো ও কনফেকশনারিতে।
জেলার কাপাসিয়া উপজেলার বেকারিগুলোতে ঢাকার ২৮ মধ্য মাদারটেক, কণিকা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি উৎপাদিত যে কেক সরবরাহ করা হয় তার উৎপাদন তারিখ ২২ আগস্ট এবং মেয়াদোত্তীর্ন হওয়ার তারিখ ৩২ আগস্ট।
ভেজাল বিরোধী অভিযান শুরুর পর থেকে বিভিন্ন বেকারির বিস্কুট, কেক, পাউরুটিসহ বিভিন্ন সামগ্রীর মোড়কে এখন বসানো হচ্ছে মেয়াদোত্তীর্ণের তারিখ।
