২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ উন্নয়ন ফোরাম ও বিশ্ববাণিজ্য সংস্থার ওপর নতুন সংসদীয় দল গঠিত

বিশ্বায়নের নেতিবাচক প্রভাব থেকে দেশের কৃষি, বাণিজ্য ও শিল্প স্বার্থ রক্ষার উদ্দেশ্যে ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম ও ডব্লিউটিও’র ওপর সর্বদলীয় সংসদীয় দল’ নামে একটি নতুন দল গঠন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2005, 09:03 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

দেশের অর্থনৈতিক স্বার্থে ফোরাম উন্নয়ন অংশিদার ও দেশের সরকারের উপর প্রেসার গ্রুপ হিসেবেও ভূমিকা পালন করবে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংসদীয় গ্রুপের ঘোষণা দেওযার সময় বিএনপির এমপি আবু হেনা এ কথা বলেন।

প্রধান তিনটি রাজনৈতিক দলের এমপিদের নিয়ে এ সংসদীয় ফোরাম গঠন করা হয়েছে। ফোরাম সংসদের ভিতরে এবং বাইরে উন্নয়ন অংশিদারদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনার মাধ্যমে দেশের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে অবদান রাখতে পারবে।

হেনা আরও বলেন, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সবসময় কূটনীতি এবং রাজনীতি নিয়ে সংসদে ব্যস্ত থাকায় আমাদেরকে অর্থনীতির কিছু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কাজ করতে হবে।

সম্মেলনে ফোরামের পরামর্শদাতা ও নির্বাহী বোর্ড সদস্য হিসেবে ১১জন এমপি’র নাম ঘোষণা করেছে।

ফোরামের চার পরামর্শদাতা হলেন-মেজর জেনারেল (অব.) আনোয়ারুল কবীর তালুকদার, রেদোয়ান আহমেদ, কর্ণেল (অব.) ফারুক খান এবং ড. মুহাম্মদ আব্দুর রাজ্জাক। ফোরামের সাত সদস্যবিশিষ্ট নির্বাহী বোর্ড’র সদস্যরা হলেন-আবু হেনা (বিএনপি) চেয়ারম্যান ও অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ (বিএনপি) ও অধ্যাপক ড. মাহমুদ সিরাজুল ইসলাম (আওয়ামী লীগ) ভাইস চেয়ারম্যান, গোলাম হাবিব দুলাল (জাপা-এরশাদ), খাদিজা আমিন (বিএনপি), মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী (জামাত) এবং মোতাহার হোসেন (আওয়ামী লীগ) সদস্য।

এইডস ও শিক্ষা বিষয়ক অপর দুটি সংসদীয় গ্রপের পলিসি এডভাইজার শিশির শীল ফোরামের সম্পাদক হিসেবে এবং বিভিন্ন দৈনিক পত্রিকার সাংবাদিক ও বিভিন্ন এনজিও প্রতিনিধিদের সম্মানিত সদস্য নির্বাচন করা হয়েছে।