২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসী বন্দুক যুদ্ধ, আহত ১২ গ্রেপ্তার ১১

কক্সবাজারের চকরিয়া উপজেলায় তালিকাভূক্ত এক সন্ত্রাসীকে গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সাথে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধে শুক্রবার ৫ পুলিশ ও আনসারসহ ১২ জন আহত হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2005, 06:20 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

পুলিশ ১১ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, চকরিয়া থানার একদল পুলিশ শুক্রবার সকাল ১১টার দিকে পালাকাটা গ্রামে অভিযান চালিয়ে চকরিয়া থানার তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী নুরুল আলম ডাকাতকে গ্রেফতার করে। পুলিশ ঐ সন্ত্রাসীকে থানায় নিয়ে আসার পথে একই এলাকায় আলম ডাকাতের সহযোগি একদল সন্ত্রাসী পুলিশের গতিরোধ করে আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলিবর্ষণ করলে বন্দুকযুদ্ধ শুরু হয়। গুলিবিদ্ধ অবস্থায় ৪ জনকে চকরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে । এ ঘটনায় পুলিশ ১০ রাউন্ড গুলিবর্ষণের কথা স্বীকার করেছে।

গ্রেফতারকৃত শীর্ষ সন্ত্রাসী নুরুল আলম ডাকাতের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র ও পুলিশের উপর হামলাসহ ডজনখানেক মামলা বিচারাধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। শুক্রবারের বন্দুকযুদ্ধের ঘটনায়ও একটি মামলা হয়েছে।