জামালপুরে বিদ্যুৎ বিভ্রাট, চরম ভোগান্তিতে গ্রাহকরা
জামালপুরের বকশীগঞ্জ, রৌমারী, রাজিবপুর, দেওয়ানগঞ্জ (অংশ বিশেষ) উপজেলায় ১৩ আগস্ট সকাল থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
ফলে প্রায় ১৩ হাজার গ্রাহককে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রায় অচল হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা ।
সূত্র জানায়, বকশীগঞ্জের ২৫০টি ডিজিটাল ফোনসহ উল্লিখিত উপজেলার প্রায় সহস্রাধিক ল্যাণ্ড ফোন অচল হয়ে পড়েছে। একই কারণে প্রায় ১০ হাজার মোবাইল ফোনের নেটওয়ার্ক বিপর্যয় ঘটেছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে টেলিযোগাযোগ ব্যবস্থা।
জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার কাজী মোহাম্মদ আলী বিডিনিউজকে জানান, যান্ত্রিক ত্রুটির কারণেই এ সমস্যার সৃষ্টি হয়েছে।
