২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারের ডিইপিজেডে স্পিনিং মিলে অগ্নিকাণ্ড, ১২৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি

সাভারের নতুন ইপিজেড এলাকায় তাইওয়ানের মালিকানাধীন কংকিং স্পিনিং এণ্ড ডাইং কারখানায় শুক্রবার ভোরে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2005, 11:56 AM

Updated : 26 Apr 2022, 06:02 PM

সূত্র জানায়, ভোর ৩টা ২০ মিনিটে আগুন ধরে এবং মূহুর্তের মধ্যে তা কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাভার, মিরপুর, টঙ্গী, গাজীপুর, ডিইপিজেড ও ফুলবাড়িয়াসহ দমকল বাহিনীর আটটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। সাত ঘন্টা চেষ্টার পর সকাল সাড়ে ১০টায় আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আসে। এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, কারখানার ভেতরে আগুন জ্বলছে।

কারখানা কর্তৃপক্ষ বলছে, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

ক্ষয়ক্ষতির পরিমান ১২৫ কোটি টাকারও বেশি হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডে মেশিনারি, স্টোরে রাখা সুতা ও কাঁচামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

তবে কেউ হতাহত হয়নি।

ঘটনাস্থলে র‌্যাব, পুলিশ ও বিডিআর মোতায়েন করা হয়েছে।