শ্রীবরদীতে স্কুলের ছাদে বিস্ফোরণ, বোমাতঙ্ক
শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলা শহরের এপিপিআই উচ্চ বিদ্যালয়ের ছাদে বৃহস্পতিবার সকালে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
ঘটনার পর এলাকায় বোমাতংক দেখা দেয় এবং লোকজন দিগি¦দিক ছোটাছুটি শুরু করে।
বিস্ফোরণের সময় ঘটনাস্থল থেকে তিন/চার যুবককে জনতা পালাতে দেখেছে। তাদের মধ্যে শ্রীবরদী বাজারের রাজিব (১৮) নামে এক যুবককে চিনতে পেরেছে বলে জনতা জানায়।
স্কুল সূত্র জানায়, পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর হাকিম সকলের সামনেই ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্যে পুলিশকে অনুরোধ করেন।
এদিকে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, পটকার বিস্ফোরণ ঘটেছে, বোমা নয়।
এর আগে ১৭ আগস্ট বোমা বিস্ফোরণের পর ১৯ আগস্ট রাতে শ্রীবরদী থেকে পুলিশ জঙ্গি সন্দেহে চার ব্যক্তিকে আটক করেছিল।
