সচিবালয়ে নিরাপত্তাজনিত, দাপ্তরিক প্রয়োজন ছাড়া দর্শনার্থী পাস ইস্যু বন্ধের নির্দেশ
রাজনৈতিক অস্থিরতা ও সচিবালয় এলাকাসহ দেশব্যাপি সিরিজ বোমা হামলার কারণে সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
একই সাথে তদবিরকারদের প্রবেশ ঠেকাতে দাপ্তরিক কাজ ছাড়া দর্শনার্থী পাস ইস্যু বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক অফিস স্মারকে মঙ্গলবার সরকারি জরুরি প্রয়োজন ছাড়া কোনো পাস ইস্যু না করতে বলা হয়েছে।
সিনিয়র সহকারি সচিব আহসানুল হক স্বাক্ষরিত ওই অফিস আদেশে বলা হয়, দর্শনার্থীর সংখ্যা বেড়ে যাওয়ায় দাপ্তরিক কাজ বিঘ্নিত হচ্ছে। একই সাথে দর্শনার্থীর সংখ্যাধিক্য সচিবালয়ের অভ্যন্তরে নিরাপত্তা বিঘ্নিতসহ অপ্রীতিকর অবস্থার সৃষ্টি করতে পারে। তাই জরুরি দাপ্তরিক কাজ ছাড়া কারও জন্য পাস ইস্যু না করতে নির্দেশ দেওয়া হয়েছে।
