২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জের শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত

ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কামারখোলায় বুধবার গাংচিল পরিবহনের দু’টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে আটজন নিহত এবং ৩০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2005, 09:15 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হচ্ছে মোয়াজ্জেম হোসেন হাওলাদার (২৭), হাসিনা আক্তার (১৭) ও নুর হোসেন (১৪)। নিহত অন্যরা হচ্ছে অজ্ঞাতনামা ছেলেশিশু (১১), অজ্ঞাতনামা মেয়েশিশু ( দেড় বছর), অজ্ঞাতনামা মহিলা (৪০), অজ্ঞাতনামা যুবতী (২৮) ও অজ্ঞাতনামা পুরুষ (৪০)। আহতদের মধ্যে মুূমুর্ষূ অবস্থায় অমিত, জুবায়েত, পারুল ও রহিমকে ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদের মুন্সীগঞ্জে চিকিৎসা করা হচ্ছে।

দুর্ঘটনায় আক্রান্ত বাস দুটি বর্তমানে মহাসড়কের দুপাশে অর্ধ নিমজ্জিত অবস্থায় আছে। ঢাকার দমকল বাহিনীর ডুবুরিরা বাসে তল্লাশি চালিয়ে জানিয়েছেন, বর্তমানে সেখানে কোন লাশ নেই।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বেলা পৌনে একটায় শ্রীনগর উপজেলার কামারখোলায় ঢাকা থেকে বালিগাঁওগামি (ঢাকা মেট্রো জ ০৮২৬) এবং বালিগাঁও থেকে ঢাকাগামি (ঢাকা মেট্রো জ ০৪Í০০৮০) বাসের মুখোমুখি সংঘর্ষে দুটি বাসই পাশ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আটজন মারা যায়। বাস দু’টির চালক পালিয়ে গেছে।

মুন্সীগঞ্জের এএসপি ইকবাল বাহার জানান, দ্রুতগতিতে ও বেপরোয়াভাবে চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ঢাকা-বালিগাঁও রুটে চলাচলকারি গাংচিল পরিবহনের বাসে বেশি দুর্ঘটনা ঘটছে বলে উল্লেখ করে এএসপি জানান, গাংচিল পরিবহন ঢাকার নয়াবাজার থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের মুন্সীগঞ্জের বালিগাওয়ে ৫০ মিনিটে পৌছার চ্যালেঞ্জ নিয়ে চলাচল করছে।