২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহৃত ব্যবসায়ী জামাল উদ্দিনের দেহাবশেষ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চন নগরের গহীন জঙ্গল থেকে র‌্যাব সদস্যরা বুধবার রাতে দু’পুত্রের উপস্থিতিতে অপহৃত ব্যবসায়ী ও বিএনপি নেতা জামাল উদ্দিনের কঙ্কাল উদ্ধার করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2005, 12:15 AM

Updated : 26 Apr 2022, 06:02 PM

র‌্যাবের ম্যাজিস্ট্রেড আবুু নাসের স্থানীয় প্রশাসনের একজন কর্মকর্তা এবং জামাল উদ্দিনের দু’পুত্রকে সাথে নিয়ে দেহাবশেষগুলো তুলে আনার কাজে নেতৃত্ব দেন। তারা জামাল উদ্দিনের কবর খুঁড়ে বেশ কিছু হাড়গোড় পান।

এর আগে গ্রেপ্তারকৃত কালা মাহবুবের স্বীকারোক্তি অনুযায়ী র‌্যাব সদস্যরা জামাল উদ্দিনের কবর সনাক্ত করে।

কালা মাহবুব জামালউদ্দিন অপহরণ মামলার অন্যতম আসামী ফটিকছড়ির কাশেম চেয়ারম্যানের অন্যতম সহযোগি।

ব্যবসায়ী এবং চট্টগ্রাম বিএনপি’র অন্যতম নেতা জামালউদ্দিনকে ২০০৩ সালের ২৪ জুলাই বাসায় ফেরার পথে অপহরণ করা হয়।