২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েতে মাইন বিস্ফোরণে বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচজন আহত

কুয়েতে এক মাইন বিস্ফোরণে মঙ্গলবার বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচজন সদস্য আহত হয়েছে। গোয়েন্দা সূত্র এতথ্য জানায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2005, 08:21 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

রাত সোয়া আটটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের পরিচয় জানা যায়নি।

ডিজিএফআই এর এক সূত্র জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর দু’জন সদস্য প্রথমে মাইন বিস্ফোরণে আহত হন। তাদের উদ্ধার করতে গিয়ে আরও তিনজন আহত হন।

গুরুতর আহত অবস্থায় তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

১৯৯১ সালে কুয়েতে ইরাক আগ্রাসনের পর সেখানে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা যোগ দেওয়ার পর বিভিন্ন দুর্ঘটনায় এ পর্যন্ত আটজন নিহত হয়েছে।