আসের ইন্ডিয়া বাংলাদেশে পিসি রপ্তানি করবে
বাঙ্গালোর ভিত্তিক ভারতীয় পার্সোনাল কমিউটার (পিসি) প্রস্তুতকারী প্রতিষ্ঠান আসের ইন্ডিয়া (প্রা.) লিমিটেড শিগগিরই বাংলাদেশে পিসি রপ্তানি শুরু করবে।
প্রতিবেশী দেশগুলোর বাজারে এছাড়াও কিছু তথ্য প্রযুক্তি’র পণ্য রপ্তানির আগ্রহ প্রকাশ করেছে কোম্পানিটি।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ডব্লিউ এম মুকুন্দ মুম্বাইয়ে সাংবাদিকদের বলেন, আমরা বাংলাদেশে পিসি রপ্তানি দিয়ে শুরু করতে চাই, পরে ধীরে ধীরে প্রতিবেশী অন্যান্য দেশের বাজারগুলোতে তা প্রসারিত করবো।
ভারতে নতুন এই ম্যানুফেকটারিং ব্যবস্থা স্থাপনের ব্যাপারে জানতে চাওয়া হলে মুকুন্দ বলেন, প্যারেন্ট কোম্পানি আসের এ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ১৫টি স্থাপনা চালু করেছে। এছাড়া দেশের বাইরে সিঙ্গাপুর ও দুবাইয়ে তাদের কারখানা রয়েছে।
তিনি জানান, পণ্ডিচেরীতে স্থাপিত কারখানা থেকে তারা বর্তমান রপ্তানি ও অভ্যন্তরীণ চাহিদা মেটাতে সক্ষম।
