২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকার নতুন পররাষ্ট্রমন্ত্রীকে মোরশেদ খানের শুভেচ্ছা

শ্রীলংকার নতুন পররাষ্টমন্ত্রী আনুরা বন্দরনায়েককে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এম. মোরশেদ খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2005, 07:07 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

নতুন পররাষ্ট্রমন্ত্রীকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় মোরশেদ খান বলেন, আমি বিশ্বাস করি আপনার সময় বাংলাদেশ এবং শ্রীলংকার মধ্যে সম্পর্ক আরো জোরদার হবে। মোরশেদ খান বলেন, এ অঞ্চলসহ বিশ্ব শান্তি এবং উন্নয়নে বাংলাদেশ শ্রীলংকা একসাথে কাজ করবে।

১৩তম সার্ক সম্মেলনের কথা উল্লেখ করে তিনি বলেন, এ সম্মেলনে পারষ্পরিক বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

মোরশেদ খান তার বার্তায় নিহত সাবেক পররাষ্ট্রমন্ত্রী লক্ষণ কাদিরগামার কথা স্মরণ করে বলেন, বাংলাদেশ শ্রীলংকা সম্পর্ক এবং উন্নয়নে তার অবদান আমরা সবসময় মনে রাখবো।