২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৬ মিনিট পিছিয়ে চট্টগ্রাম

বিশ্বাস করুন বা নাই করুন সময়ের থেকে ১৬ মিনিট পিছিয়ে রয়েছে চট্টগ্রাম। চট্টগ্রামবাসীকে মিথ্যে এ সময় জানাচ্ছে টিএন্ডটি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2005, 05:20 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

চট্টগ্রামের নন্দনকাননে অবস্থিত টিএন্ডটির প্রধান অফিসের ঘড়ির সময় বাংলাদেশের মূলসময় থেকে ১৬ মিনিট পিছিয়ে রয়েছে। আর এ কারণে চট্টগ্রামের আটটি একচেঞ্জের জনগণকেও পোহাতে হচ্ছে নানা বিড়ম্বনা। যদি কেউ তাদের ফোন থেকে ১৪ অথবা ১৪০-১৪৯ বাটন চাপে তাহলেই সে এ ভূল সময় জানতে পারবে টাকার বিনিময়ে। সময় জানতে গ্রাহকদের গুনতে হয় একটি লোকাল কলের সমান টাকা।

১৯৯৬ সালে ফ্রান্সের অ্যালকাটেল কোম্পানি ঘড়িটি স্থাপন করে।

চট্টগ্রাম টিএন্ডটির একজন প্রকৌশলী জানিয়েছেন, ওই কোম্পানির অনেকে এখানে থাকলেও তাদের অনাগ্রহের কারণে ঘড়িটি ঠিক করা যাচ্ছে না।

চট্টগ্রামের টিএন্ডটির ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার মিজানুর রহমান বলেছেন, এ বছরের শেষে ওই কোম্পানি যখন আধুনিকায়ন কাজ শুরু হবে তখন এ ত্রুটি ঠিক করা হবে।