বরিশালে একাধিক হত্যা মামলার আসামি সর্বহারা নেতার রহস্যজনক মৃত্যু
বরিশালের সর্বহারা নেতা, একাধিক হত্যা মামলার আসামি হাবুলের (৪৫) মঙ্গলবার ভোরে রহস্যজনক মৃত্যু হয়েছে।
এলাকাবাসী জানায়, সোমবার সন্ধ্যায় তার বাড়ি উজিরপুরের নারায়ণ পুর গ্রাম থেকে বিষ খাওয়া অবস্থায় তাকে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এলাকাবাসীদের কেউ কেউ ধারণা করছেন, পরিবারেই কোনো সদস্য তাকে বিষ খাইয়েছে। আবার কেউ বলছেন, হাবুল আত্মহত্যা করে থাকতে পারে।
এ ব্যাপারে কতোয়ালী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সম্প্রতি র্যাব হাবুলকে দু’পায়ে গুলি করে গ্রেফতার করে। তারপর সে ঢাকায় পুলিশি হেফাজতে চিকিৎসাধীন ছিলো।
কিছুদিন আগে সে জামিন পেয়ে বাড়ি আসে।
ঘটনার পর থেকে তার বাড়ির লোকজন পলাতক আছে।
