নওগাঁয় জামাআতুল মুজাহিদীনের দুজন সদস্য গ্রেপ্তার
নওগাঁয় পুলিশ মঙ্গলবার জামাআতুল মুজাহিদীনের দুজন সদস্যকে গ্রেপ্তার করেছে।
জয়পুরহাট পুলিশের অভিযোগের ভিত্তিতে বোমা বিস্ফোরণে জড়িত থাকার সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে আবদুল কুদ্দুস (৪০) এবং শহীদুল ইসলাম (৩৮)। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা ২০০৩ সালের জয়পুরহাটের ক্ষেতলালে পুলিশের সঙ্গে জঙ্গীদের বন্দুক যুদ্ধ ও বোমাবাজির মামলার এজাহারভূক্ত আসামী। পুলিশের ধারণা, ১৭ আগস্টের বোমা বিস্ফোরণের সঙ্গে তারা জড়িত।
