সন্ত্রাসীর গুলিতে লালবাগে ডেসা’র ২ গাড়ি চালক হতাহত
রাজধানীর লালবাগ এলাকায় সোমবার দুপুরে সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয়েছে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই অথোরিটি’র (ডেসা) এক ড্রাইভার।
এঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয়েছে অপর একজন ড্রাইভার। তাকে মেডিকেল কলেজ হাসপাতালে (ডিএমসিএইচ) পাঠানো হয়েছে।
নিহত ড্রাইভারের নাম আব্দুল খালেক (৫৫)। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়। তিনি পোস্তখোলা স্টাফ কোয়ার্টারে বাস করতেন।
আহত ড্রাইভারের নাম তৌহিদুর রহমান (২২) এবং তিনি ধানমন্ডি থানার হাতিরপুল এলাকার বাসা করেন।
ডেসা’র এক কর্মকর্তা আবুল কালাম বিডিনিউজকে জানান, সন্ত্রাসীরা তাদেরকে লক্ষ্য করে কয়েকটি গুলি করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এসময় তারা লালবাগস্থ ডেসা অফিসের সামনে বসে আড্ড দিচ্ছিল।
তিনি খুনের ঘটনার সাথে জড়িতদের সম্পর্কে কিছুই জানেন না ।
ডিএমসিএইচ সূত্র জানায়, ড্রাইভার আব্দুল খালেক ঘটনাস্থলে নিহত হয়েছে এবং তৌহিদের দেহ কয়েকটি গুলি পাওয়া গিয়ে গেছে।
লালগবাগ থানা জানায় এঘটনায় কোন মামলা দায়ের হয়নি এবং কাউকেও গ্রেফতার হয় নি।
