২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় যুবলীগের তিন নেতা গ্রেফতার

পাবনা পুলিশ ১৭ আগস্ট বোমা হামলার ঘটনায় জড়িতের অভিযোগে জেলার যুবলীগের তিন নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করেছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2005, 06:31 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

পুলিশ জানায়, জেলা যুবলীগের সাবেক সহসভাপতি সরদার মিঠু আহমেদ (৩৪), যুবলীগ নেতা করিমুজ্জামান আঞ্জু (৩২) ও মেহেদি হাসান এপ্রিল (২৭) এর বিরুদ্ধে গোয়েন্দা রিপোর্ট থাকায় জিজ্ঞাসাবাদের জন্য সোমবার গ্রেফতার করা হয়েছে।

পাবনা জেলা আওয়ামীলীগ সভাপতি সাংসদ শামসুর রহমান শরীফ ডিলু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল হক টুকু যুবলীগ নেতাদের গ্রেফতারে তীব্র নিন্দা জানিয়েছেন।