২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের ভাবমূর্তি উন্নয়নে পর্যটনকে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন জাপানি রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত জাপানী রাষ্ট্রদূত মাৎসুুশিরো হোরিগুচি বলেছেন, বাংলদেশের নেতিবাচক ভাবমূর্তি দূর করতে পর্যটন শিল্প সবচে’ কার্যকর কৌশল হিসেবে কাজ করতে পারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2005, 04:50 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

জাপান-বাংলাদেশ ই-বুলেটিনের ৩২তম সংখ্যায় দেওয়া এক বার্তায় হোরিগুচি বলেন, ব্যাপক সংখ্যক বিদেশি পর্যটক এদেশ ভ্রমণের মধ্য দিয়ে প্রকৃত বাংলাদেশ দেখার সুযোগ পাবে এবং তাদের ভুল ধারণা ভেঙ্গে যাবে। নিজ দেশে তারা তাদের এ অভিজ্ঞতা অন্যদের সাথে বিনিময় করবে।

‘ট্যুরিজম প্রমোশন ইন বাংলাদেশ’ শীর্ষক বার্তায় তিনি বাংলাদেশের পর্যটন শিল্পকে উৎসাহিত করার পরামর্শ দেন এবং আশা প্রকাশ করেন, অনেক জাপানী এই ‘সুন্দর দেশটি’ ভ্রমণ করবে।