২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেট্রাপোলসহ আশপাশের এলাকায় বিএসএফ‘র সতর্কবস্থা

বেনাপোল সীমান্ত দিয়ে ভারত ভ্রমকারী বাংলাদেশীরা তল্লশীর নামে বিএসএফ ও ইমিগ্রেশন পুলিশের হয়রানির শিকার হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2005, 03:13 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

বাংলাদেশে সিরিজ বোমা বিস্ফোরণের পর ভারতীয় কর্তৃপক্ষ সীমান্তে ব্যাপক কড়াকড়ি আরোপ করেছে।

সূত্র জানায়, শনিবার থেকে পেট্রাপোলসহ তার আশপাশের এলাকায় ভারতীয় বিএসএফ‘র নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এর পাশাপাশি আধা সামরিক বাহিনীকেও ২৪ ঘন্টা যৌথভাবে সীমান্তে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্তবর্তী এলাকায় ‘রেড এলার্ট‘ ঘোষণা করা হয়েছে। রাতে বিএসএফ‘র টাওয়ার থেকে সার্চলাইট ব্যবহার করা হচ্ছে।

জঙ্গিরা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করার আশংকায় ভারতের কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে সতর্ক করে দেওয়ার পর সীমান্তে বিএসএফ নজরদারী বাড়িয়েছে।

গত চারদিনে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়া পাসপোর্ট যাত্রীদের ব্যাপক হারে তল্লাশী করছে পেট্রাপোল চেকপোস্টের বিএসএফ এবং ইমিগ্রেশন পুলিশ। তল্লাশীর নামে নানাভাবে হয়রানি করা হচ্ছে বলে ভারত থেকে ফেরত আসা কতিপয় পাসপোর্ট যাত্রী অভিযোগ করেন। আর এ কারণে সীমান্ত দিয়ে বৈধ পাসপোর্ট ভ্রমণকারীদের সংখ্যাও উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।

বাংলাদেশের দৌলতপুর, শিকারপুর, সাদীপুর, ভুলাট পেট্রাপোল বাঁশঘাটা, বাজিতপুর এবং গাঙ্গুলিয়াসহ বিভিন্ন সীমান্তে বিএসএফ‘র সংখ্যা বাড়ানো করা হয়েছে। বৃদ্ধি পেয়েছে তাদের নজরদারি।

এদিকে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরাও সতর্ক অবস্থায় রয়েছে।