২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে প্রবল বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত

লক্ষ্মীপুরে রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত টানা বর্ষণে জেলাশহরসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2005, 02:22 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

জেলা কৃষি সম্প্রসারণ অধিতফতর সোমবার সকাল ৯টা পর্যন্ত চলতি বছরের সর্বোচ্চ দুইশ’ ৪০ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করেছে।

প্রবল বর্ষণে পৌরসভার মিয়া তাহের সড়ক, হ্যাপি সিনেমা সড়ক, সরকারি বালিকা বিদ্যালয় সড়ক, মেঘনা সড়ক, কালিবাজার সড়ক, কৃষিঅফিস সড়কসহ বহু পাকা আধাপাকা সড়ক হাটু পানিতে তলিয়ে গেছে। সহস্রাধিক বাড়িঘরে পানি ঢোকায় চরম দুর্ভোগ পোহাচ্ছে ১০ সহস্রাধিক লোক। টানা এ বর্ষণে কয়েকশ’ একর জমির আমন বীজতলা পানির নীচে তলিয়ে গেছে।