মুন্সীগঞ্জে ৩টি বাস খাদে পড়ে শিশু নিহত, আহত ৫০, উদ্ধার অভিযান চলছে
ঢাকা মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি নামক স্থানে সোমবার তিনটি বাসের মুখোমুখি সংঘর্ষের পর বাস তিনটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এতে সাত বছর বয়সী এক শিশু নিহত এবং ৫০ জন গুরুতর আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে মুন্সীগঞ্জগামী দুটি ও মুন্সীগঞ্জ থেকে ঢাকাগামী একটি বাসের মধ্যে সংঘর্ষে দুটি রাস্তার পূর্ব এবং একটি বাস রাস্তার পশ্চিম পাশের খাদে পড়ে যায়। এর মধ্যে দুটি বাস অর্ধ নিমজ্জিত হলেও একটি বাস পুরোপুরি পানির নীচে তলিয়ে যায়।
দমকল বাহিনী উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।
